সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওয়ার্কসপের বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে মো.ইফরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকেলে ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেন চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের (পুলিশ পরিদর্শক) কাঞ্চন কুমার সিংহ। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার গোরালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশুটি গোয়ালনগর গ্রামের ব্যবসায়ী কাউসার মিয়ের ছেলে। ইফরান দক্ষিণদিয়া প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, উপজেলার মেঘনা নদীর পাড়ের একটি ওয়ার্কসপের পাশে শুক্রবার বিকেলে খেলাধুলা করছিল শিশু ইফরান। প্রতিদিনের মত আজকেও মেঘনা নদীর পাশে অবস্থিত একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ওয়ার্কসপ পর্যন্ত একটি তার ঝুঁলতে তাকে। ওই তার ধরলে শিশু ইফরান বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শিশুটি হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইফরানের চাচাতো ভাই তারেক বলেন, রাস্তার পাশের বৈদ্যুৎতিক তার স্পর্শ করে মাটিতে পড়ে যায় শিশু ইফরান। পরে হাসাপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, ইরফানের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা