সারাদেশ

অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী থেকে রেশমা আক্তার (ছদ্মনাম) নামে এক মাদরাসা ছাত্রী অপহরণের পর বরিশাল বিভাগের পিরোজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে বুধবার (১৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত রেশমা আক্তার গত ২২মে সকাল ১১টায় মাদরাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে অপহরণ হয়। এ বিষয়ে অপহৃত মাদরাসা ছাত্রীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৭/৩০ ধারায় নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রাজু মিয়াসহ অজ্ঞাতনামা দুই, তিন জনের নামে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করার জন্য পিবিআই নরসিংদীকে নির্দেশনা দেয়া হয়। মামলাটির তদন্তভার হাতে পাওয়ার পর পিবিআই পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাইফুল ইসলাম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

দীর্ঘ অভিযান শেষে গত ১৪ জুন (সোমবার) রাত প্রায় সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার সদর থানাধীন দক্ষিণ শংকর পাশা নামক এলাকার রাজু মিয়ার বাড়ি হতে অপহৃত রেশমা আক্তারকে উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জবানবন্দী রেকর্ড করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা