সারাদেশ

চলে গেলেন বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ

চট্টগ্রাম প্রতিনিধি:

মাত্র ২৪ বছর বয়সেই জীবনের কাছে হেরে না ফেরার দেশে পাড়ি জমালেন কক্সবাজারের বাসিন্দা বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ এবং তুরস্কের সুলতান কোশেনের পরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি জিন্নাত আলী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিন্নাত আলীর মৃত্যুর খবর তার ভাই ইলিয়াস আলী ভোর ৪টায় খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার ভাই জিন্নাত আলী আর নেই। উনার জন্য দোয়া করবেন সবাই। খুব কষ্ট নিয়ে চলে গেল আমাদের সবাইকে ছেড়ে। আমি খুব অসহায় অবস্থায় পড়ে গেছি। পারলাম না ভাইকে বাঁচাতে।’

জিন্নাত আলী দীর্ঘদিন ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ মস্তিষ্কে টিউমার জনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে পাঁচদিন কক্সবাজার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হওয়ায় ২৬ এপ্রিল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ এপ্রিল) শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকার ঘন্টাখানেক পরেই তিনি মারা যান।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে জিন্নাত আলী। ১৯৯৬ সালে তার জন্ম। ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ৮ ফুট ৬ ইঞ্চি উচ্চতা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে জিন্নাত আলীর শারীরিক অবস্থা সম্পর্কে নিউরোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. খুরশিদ আনোয়ার বলেছিলেন, ‘জিন্নাত আলীর কন্ডিশন খুবই ক্রিটিকাল। দুপুরে এখানে ভর্তি হয়েছেন। আইসিইউর জন্য বলেছিলাম, চেষ্টা চলছে। উনার ব্রেইন টিউমার অনেকটা এডভান্সড স্টেজে রয়েছে। সাথে ডায়াবেটিস ও শ্বাসকষ্ট থাকায় শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সবকিছু মিলিয়ে রোগীর অবস্থা জটিল।’

ওই সময় নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. নোমান খালেদ চৌধুরীও জানিয়েছিলেন, ‘দুপুরে জিন্নাত আলীকে ডিপার্টমেন্টে আনা হয়েছে। তার কন্ডিশন ক্রিটিকাল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার

নওগাঁয় জেলা পুলিশের পৃথক অভিযানে ৮০টি হারানো মুঠোফ...

মধ্যপাড়ার খনিতে পাথর উত্তোলনে জিটিসির অভাবনীয় সাফল্য

দেশের উত্তরাঞ্চলের ও বাংলাদেশের একমাত্র কঠিন শিলা...

সাব রেজিস্ট্রারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা