সারাদেশ

নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে আক্রান্ত ৩০ স্বাস্থ্যকর্মী

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

দেশে করোনায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবা দেয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সাংখ্যা দিন দিন বাড়ছে। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মী আক্রান্তের খবর আসছে। নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে (খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল) নতুন আরও তিন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ৩০ জন স্বাস্থ্যকর্মীর করোনায় আক্রান্ত হলেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের এখানে নতুন করে তিনজন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা আইসোলেশনে গেছেন। এর আগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ডাক্তারসহ ২৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়।

ডা. শামসুদ্দোহা সরকার বলেন, শত প্রতিকূলতার মধ্যেও আমরা নতুন টিম ও বিকল্প টিম মিলিয়ে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বর্তমানে হাসপাতালে ৪৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা