সারাদেশ

এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় আজগর হোসেন তালুকদার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর পানিতে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (১৪ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে তালকুদার বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজগর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে। তিনি হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় কেউ কেউ ধারণা করছেন, আজগর তাদের পুকুর পাড়ে লেবুগাছ থেকে লেবু ছিঁড়তে গিয়ে পানিতে পড়ে গেছে। কোনো কারণে হয়তো সে পানি থেকে উঠতে পারেনি।

স্থানীয়রা আরও জানায়, আজগর কয়েকদিন জ্বরে ভুগছিল। বাড়িতে আজগরের মা-বাবার ছাড়া আর কেউ থাকে না। তবে কয়েকদিন ধরে মা ক্যানসারে আক্রান্ত হয়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু রহস্যজনক মনে হওয়ার কারণে মরদেহ উদ্ধার করে চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই মুহূর্তে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা