সারাদেশ

মাটিরাঙ্গায় অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের আট লাখ ৬১ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ জুন) রাতে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ১০ নং ইসলামপূর মেম্বার টিলা এলাকা থেকে এসব ঔষধ উদ্ধার করে সেনাবাহিনী। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

জানা গেছে, অবৈধ পথে ভারতীয় মালামাল নিয়মিত বাংলাদেশে আনে চোরা কারবারির সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসানের নেতৃত্বে মাটিরাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে মেম্বার টিলা এলাকার জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় সাত বস্তা ভারতীয় ঔষধ উদ্ধার করে।

অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসান ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত মালামাল মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেয়া হবে না উল্লেখ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, চোরা কারবারিদের যেকোনো মুল্যে প্রতিরোধ করা হবে। উদ্ধারকৃত ভারতীয় ঔষধ আনুমানিক বাজারমুল্য ১০ লাখ টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা