সারাদেশ

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা ।

আন্দোলনরত এক শ্রমিক জানান, বুধবার (৯ জুন) মালিক কারখানায় আসলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন দাবির বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়েই চলে যান। তাই বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।

এদিকে এরআগে গত ঈদের ছুটির আগে এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। তখন শ্রমিকদের আন্দোলনের মুখে ওই মাসের আংশিক পাওনাদি পরিশোধ করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে সকাল সাড়ে ১২টা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিল।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা