সারাদেশ

মা প্যান্ট নিয়ে দেখে প্রান্ত উঠানে নেই 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে প্রান্ত নামে দেড় বছরের একটি শিশু নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুন) দুপুরের দিকে বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত প্রান্ত সদর উপজেলার দলজিতপুর গ্রামের মৃত্যুঞ্জয় পালের একমাত্র ছেলে।

জানাগেছে, মঙ্গলবার (৮জুন) বিকালে উঠানে খেলতে খেলতে এক সময় প্রান্ত প্রশ্রাব করে পরনের প্যান্ট ভিজিয়ে ফেললে শিশুটির মা সন্ধ্যারানী সেটি পল্টানোর জন্য ঘরে প্যান্ট আনতে যান। ঘর থেকে প্যান্ট নিয়ে এস দেখেন বাড়ির আঙ্গিনা নেই প্রান্ত । প্যান্ট নিয়ে বাইরে এসে সন্ধা রানি ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাড়া প্রতিবেশিরা খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজনসহ বাড়ির পাশের জলাশয় ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান মেলেনি। পরে বুধবার দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা