সারাদেশ

গোপালগঞ্জে গ্রাম্য ডাক্তারকে গলা কেটে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে সন্তোষ বিশ্বাস (৫২) নামে এক গ্রাম্য ডাক্তারের গলা কেটে হত্যা চেষ্টা করেছে শংকর পাটোয়ারী নামে এক বখাটে যুবক। এ ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ( ০১ জুন) দিবাগত রাত ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, প্রতিবেশী স্বপন পাটোয়ারীর বখাটে ছেলে শংকর পাটারী, সন্তোষ বিশ্বাসের গাছের আম পাড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে সে (সন্তোষ বিশ্বাস) শংকর পাটোয়ারীকে গালমন্দ করে। এঘটনার জের ধরে মঙ্গলবার গভীর রাতে শংকর পাটারী ঔষধ নেয়ার কথা বলে ওই গ্রাম্য ডাক্তারের বাড়িতে এসে তাকে ডাক দিলে তিনি দরজা খুলে দেন। এ সময় শংকর পাটোয়ারী ধারালো ছুরি দিয়ে তার গলায় কোপ দিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আহত সন্তোষ বিশ্বাসকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই বখাটে যুবক শংকর পাটোয়ারীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা