সারাদেশ

আইসোলেশন থেকে করোনা রোগীর পলায়ন

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে এক করোনা রোগী পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া রোগীর নাম আঙ্গুরা বেগম (৫৫) উপজেলার বড়াল আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা হাসান আলীর স্ত্রী।

মঙ্গলবার ( ১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম রবিন ।

ডা. শহীদুল ইসলাম রবিন জানান, করোনার সব ধরনের উপসর্গ নিয়ে আঙ্গুরা বেগম সোমবার (৩১ মে) সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। এ সময় এক্স-রে রিপোর্টে ফুসফুসে সংক্রমণ থাকায় তার করোনা অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ এলে আঙ্গুরা বেগমকে চিকিৎসাসেবা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে সোমবার (৩১ মে) সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান তিনি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা