সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ফেরত ৭১ জন কোয়ারেন্টিনে 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: সম্প্রতি দেশের সবচেয়ে ভয়াবহ করোনা সংক্রমিত অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ ফেরত ৭১ জনকে মৌলভীবাজারে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

রোববার (৩০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

জানা যায়, এসব ভ্রাম্যমাণ ব্যক্তি জীবিকার তাগিদে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় ফেরি করে বিভিন্ন পণ্য দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছিলো।

বিগত রমজান মাসের শেষের দিকে পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর উৎসব কাটাতে তারা নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ যান । ঈদ উদযাপন শেষে চলতি সাপ্তাহে এরা মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় ৭ জন ও বড়কাপন এলাকায় ৬৩ জন ব্যক্তি আসার খবর পাওয়া যায়। এ খবর পেয়ে রোববার শহরের চাঁদনীঘাট ও বড়কাপন এলাকার উপস্থিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

এ সময় স্থানীয় কয়েকজন কাউন্সিলরকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফেরত মোট ৭১ জন ব্যক্তিকে করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সন্দেহ ভাজন হিসেবে কোয়ারেন্টি নিশ্চিতে তাদের ভাড়া বাসা গুলোতে লাল ফিতা টানিয়ে দেওয়া হয়।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, মোট ৭১ জনকে চিহ্নিত করা হয়েছে তবে তাদের করোনা পরীক্ষা করা হয়নি, সোমবার তাদের করোনা পরীক্ষা করা হবে। তিনি জানান, ফেরত আসা এসব ব্যক্তিদের দেহে করোনার কোন উপসর্গ আছে কি না তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি তবে পরীক্ষা শেষে জানা যাবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা