সারাদেশ

তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৩) হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ মে) রাত ১টায় আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার শামসুন্নাহারের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

বাড়ির মালিক শামসুন্নাহার জানান, গত ১৯ মে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন এক যুবক। আগামী ১ জুন তার স্ত্রীসহ বাসায় উঠে ভাড়াটিয়া ফরম পূরণ করে দিবেন বলে জানান তিনি। তবে সেদিন থেকেই তিনি বাসায় থাকতে শুরু করেন।

পরের দিন বন্ধু পরিচয়ে আরও চার যুবক সেই বাড়িতে আসেন। তারাও তার সঙ্গে সেখানে থাকা শুরু করেন। এরপর শনিবার (২২ মে) ভোরে তারা দরজায় তালা দিয়ে কাউকে কিছু না বলেই চলে যান।

রাতে দূর্গন্ধ ছড়িয়ে পড়লে জানালা দিয়ে কক্ষের ভেতরে থাকা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাছিব বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের হাত-পা বাঁধা ছিল। গলাতেও রশি পেঁচানো ছিল। এছাড়া মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা