সারাদেশ

টেলিভিশন সাংবাদিক সমিতির প্রতিবাদী গণসংগীত ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে প্রতিবাদী গণসংগীত ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি। শনিবার সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।

এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সমাবেশে অংশ নেয় জাতীয় সাংবাদিক সংস্থা, উদীচী শিল্পী গোষ্ঠী, ঝালকাঠি নাগরিক ফোরাম, মিডিয়া ফোরাম ও রিপোটার্স ইউনিটি।

টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সহ সভাপতি শ্যামল সরকার, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার সভাপতি জিয়াউল হাসান পলাশ, বিএমএসএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সিনিয়র সাংবাদিক দিবস তালুকদার, উদীচীর সভাপতি আবু সাঈদ, টিভি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান তালুকদার, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক এইচ এম দেলোয়ার হোসেন ও প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা