সারাদেশ

কারাবন্দি হেফাজত নেতার মৃত্যু: তদন্তের দাবি বাবুনগরীর

চট্টগ্রাম ব্যুরো: কারাবন্দি অবস্থায় হেফাজত ইসলামের নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শুক্রবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, মাওলানা ইকবাল হোসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডে তিনি অসুস্থ হলেও তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে কি-না, বিষয়টি খতিয়ে দেখা দরকার।

বাবুনগরী বলেন, বর্তমানে কারাগারে অনেক বয়োবৃদ্ধ আলেম রয়েছেন। তাদের অনেকেই সেখানে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি। তাই আমি অসুস্থ আলেম-ওলামাসহ এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া সকলের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

হেফাজতের আহ্বায়ক আরও বলেন, মাওলানা ইকবাল হোসেন হেফাজতে ইসলামের জন্য নিবেদিত দায়িত্বশীল ছিলেন। আমি দোয়া করি, আল্লাহ যেন তার সকল ক্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা