সারাদেশ

কমলগঞ্জের জোড়া লাগানো সেই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জুয়েল-তাহমিনা দম্পত্তির পেট জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে ) রাত ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জানা যায়, গত ৫মে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট মেডিকেল হাসপাতালে জুয়েল-তাহমিনা দম্পত্তির ঘরে জন্ম নেয় জোড়া লাগানো জমজ শিশু।

পরে সেই নবজাতকের সুচিকিৎসার জন্য বিভিন্ন মহলের নিকট সাহায্য চাওয়া হয়। জোড়া লাগানো নবজাতকদ্বয় মৃত্যুবরণ করায় তাদের চিকিৎসার জন্য বর্তমানে আর কোন সাহায্যের প্রয়োজন নেই।

এমতাবস্থায় সর্বমহলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জোড়া লাগানো শিশুদ্বয়ের চিকিৎসার জন্য তার পিতা জুয়েল আহমদ, পিতা- মৃত খোরশেদ আলম, গ্রাম-সিংড়াউলী, ইউপি-শমসেরনগর, থানা- কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার (মোবাইল-০১৭৮৩-৯৪৮৯৫১) এর সঞ্চয়ী হিসাব নং-১২৮৪-১০১-১৯৩৯৬০, পূবালী ব্যাংক, শমসেনগর শাখা, থানা- কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার এর উক্ত হিসাব নম্বরে কিংবা বিকাশ নাম্বারে টাকা জমা দেয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা