সারাদেশ

পাটুরিয়ায় অ্যাম্বুলেন্সের অপেক্ষায় যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য কয়েকটি ফেরি চালু রয়েছে। তবে অ্যাম্বুলেন্স পার হওয়ার সময় ঘরমুখো যাত্রী ও ছোট গাড়ি ফেরিতে উঠে পড়ছে। পাটুরিয়া ঘাটে পৌঁছানোর আগেই কয়েক জায়গায় বিজিবি মোতায়নের কারণে চরম ভোগান্তিতে যাত্রীরা।

ফেরিঘাটে যাত্রীদের নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের বারবারিয়া, সিংগাইরের ধল্লা ও শিবালয়ের টেপরা এলাকায় চেক পোস্ট বসিয়ে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি জেলা পুলিশের একটি টিম কাজ করছে। আর তাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রীদের।

বিজিবি মোতায়নের ঠিক আগের স্টেশনে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। ফলে বেশি টাকা ভাড়া দিয়ে অনেক যাত্রীদের ভ্যান ট্রলিতে যেতে দেখা যায়। ভাড়া বেশি হওয়ায় অনেকে আবার হেটেও অন্য স্টেশনে যায়। ভোগান্তিতে পড়া বেশির ভাগ মানুষই নিম্ন আয়ের। যারা গাড়ি চলাচল বা ফেরি পারাপারের বিষয়টি সঠিকভাবে জানতো না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা