সারাদেশ

গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল: যশোরের শার্শায় চার কেজি ভারতীয় গাঁজাসহ নাজমা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (৬ মে) সকালে রামচন্দ্রপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমা খাতুন খুলনার রুপসা থানার রাজাপুর গ্রামের ফারুক মোল্লার স্ত্রী। বর্তমানে শার্শার নাভারন মাঠপাড়া এলাকায় বসবাস করেন।

গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ভারতীয় গাঁজার চালান নিয়ে রামচন্দপুর গ্রাম হয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা