সারাদেশ

লালমনিরহাটে ট্রাক চাপায় নিহত দুই     

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটে ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। নিহতদের নাম আকবর আলি (৫৫) ও যাদু ইসলাম (৩৭)। পেশায় তারা জেলে। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (৫ মে) সকাল ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী কল্লাটারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।

পুলিশ ও স্থানীয় জানান, সকালে যাত্রীবাহী ভ্যানে করে কয়েকজন জেলে ধরলা নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। তাদের বহনকারী ভ্যানটি ওই এলাকায় পৌঁছালে বুড়িমারীগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ট্রাকের চাকায় পিষে মারা যান। এসময় আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহোন্ত ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, চালাক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা