সারাদেশ

অসহায়দের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন বায়েজীদ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : করোনা ভয়াবহতায় দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

রোববার (২ মে) রাতের আঁধারে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে ১৫০ অসহায় ও দুস্থদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বায়েজীদ।

খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ।

এসময় তার সাথে ছিলেন- কেরোয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আকবর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগের সভাপতি মো. আরিফ, সাধারণ সম্পাদক সম্পদ গান্ধীসহ দলীয় বিভিন্ন নেতাকর্মী।

যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে বাড়িতে গিয়ে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা