সারাদেশ

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি,খুলনা: খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ট্রাকের চালক এবং হেলপার গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০১ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ট্রাক চালক মো: ইউনুস আলী (৩৫) এবং একই এলাকার মোঃ শিপনের ছেলে হেলপার মো: হাসান (২৭)। তাদের স্থানীয় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিন (বেড নং- ৩৩) আফিলগেট এলাকায় আসলে মংলা থেকে যশোরেরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক রেল ক্রসিংয়ের সিগন্যাল অমান্য করে পাশ কেটে যাওয়ার সময় সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এড়াতে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলেও গতিশীল থাকায় তাদের সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি উল্টে গেটম্যানদের বসবাস করা ঘরের উপর গিয়ে পড়ে। এমসয়ে ট্রাক চালক ও হেলপার আহত হন। পরে খানজাহান আলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম এসে ট্রাকটি উদ্ধার কারে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা