সারাদেশ

সিলেটে ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের চার জনসহ ৫ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাখিবিল এলাকার মৃত আরব আলীর ছেলে হোসেন আহমদ (৩৫), জামাল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (২৯), জামাল মিয়ার মেয়ে সাদিয়া (৭) ও ছেলে শাহাদাত (৫ মাস), মৃত হাফিজ মিয়ার স্ত্রী হাবিবুন্নেসা (৩৩)।

আহতরা হলেন- পাখিবিল এলাকার মৃত আরজান আলীর ছেলে জাকারিয়া ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা মারা গেছেন তারা একই পরিবারের ছিলেন। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা