সারাদেশ

চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা ৫শ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫শ ছাড়িয়ে গেছে বুধবার। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে ৪ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০৮ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫৪৫ জন।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে করোনার সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়ার পর থেকে বুধবার (২৮ এপ্রিল) পর্যন্ত সর্বমোট ৫০৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ২০৫ জন মিলিয়ে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫৪৫ জন।

সিভিল সার্জন আরও জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি পিসিআর ল্যাবে ১ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষা করে ২০৫ জনের করোনা শনাক্ত হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা