সারাদেশ

গুইমারায় প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ 

আল-মামুন, খাগড়াছড়ি : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশজুড়ে লকডাউনে কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় গুইমারা উপজেলার কর্মহীন ৬শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বুধবার গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়স্থ অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী উপজেলার গুইমারা সদর ইউপির ২শ ২০ জনের মধ্যে তুলে দেন তিনি। ধারাবাহিকভাবে বাকি ইউটিনয়নেসহ মোট ৬শ এর মাঝে সামগ্রী বিতরণ হবে এই ইফতার সামগ্রী।

প্রধান অতিথি টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি উত্তরণের সচেতনতা জরুরি। তাই সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরাধ জানান।

এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য মংক্যচিং চৌধুরী, মেমং মারমা, হিরজয় ত্রিপুরা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবু তাহের, সহ-সভাপতি আইয়ুব আলী মেম্বার, যুবলীগ সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।

প্রসঙ্গত, মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯ উপজেলা ও ৩ পৌরসভার সাড়ে ৭ হাজার মানুষের মধ্যে বিতরণ করার কথা রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা