সারাদেশ

বোয়ালমারীতে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে কেজিতে তরমুজ বিক্রির অপরাধে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এ জরিমানা করেন। এ সময় তিনি তরমুজ ব্যবসায়ীদের কেজিতে বিক্রি বন্ধ করে পিস হিসেবে বিক্রির নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, তরমুজ ব্যবসায়ীরা তরমুজ পিস হিসেবে বিক্রি না করে ৫০/৬০ টাকা কেজিতে বিক্রি করছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছিল। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৫ ধারায় তরমুজ ব্যবসায়ী বিল্লাল শেখকে ৫০০ টাকা, আফজাল শেখকে ১০০ টাকা ও শাহজাহান মোল্লাকে ৫০০ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা