সারাদেশ

১৬ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের ৬৩৬ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ভারতীয় শাড়ি পাচারের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলার রিংকুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

জানা গেছে, অবৈধপথে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান এর নেতৃত্বে বাইল্যাছড়ির রিংকুম পাড়ায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাইল্যাছড়ির রিংকুম পাড়ার বাসিন্দা ভদ্র ত্রিপুরার বাড়ির পাশে জঙ্গল থেকে ঝোঁপে ঢাকা অবস্থায় ৬৩৬ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইফতেখার রিয়াদ ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান জানান, চোরাকারবারীদের যে কোন মূল্যে প্রতিরোধ করা হবে। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা হবে তিনি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা