সারাদেশ

ঠাকুরগাঁয়ে ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় পারিবারিক কলহের জের ধরে বাবাবে পিটিয়ে হত্যা করেছে ঘাতক ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) আটক ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া গ্রামের মৃত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোর রাতে ফজরের নামাজ শেষ করে মসজিদ হতে বাড়িতে ফিরছিলেন নুর ইসলাম। এ সময় হাসিবুল ইসলাম বাবার পথরোধ করে এবং কাঠ দিয়ে নুর ইসলামের মাথায় আঘাত করে। এতে ছেলের লাঠির আঘাতে বাবা রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে গেলে এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দিনাজপুরের রাণীবন্দর এলাকায় পৌঁছালে নুর ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বাবা হত্যার অভিযোগে ছেলেকে আটক করে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান বলেন, স্থানীয়রা জানায় রোববার পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মাঝে বাকবিতণ্ডা হয়। এরই জেরে বাবাকে পিটিয়ে আহত করে ছেলে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা