সারাদেশ

সুদখোর মহাজনের অত্যাচারে এক ব্যক্তির আত্মহত্যা

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধায় আবারও সুদের টাকা ফেরত দিতে না পারায় এবং সুদখোর মহাজনের শারীরিক ও মানসিক নির্যাতনে কোব্বাস আলী নামে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

সোমবার (২৬ এপ্রিল) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথবাজার এলাকায় বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কোব্বাস আলী (৪২) রতবাজার গ্রামের আজহার আলীর ছেলে।

খোলাহাটি ইউপি সদস্য মিন্টু মিয়া জানান, পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তির নিকট থেকে কোব্বাস আলী সুদের উপর ৩০ হাজার টাকা নেন। পরে সেই সুদের টাকা সুদে আসলে ১ লাখ ৩০ হাজার হয়। সম্প্রতি সুদখোর মহাজনের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন কোব্বাস আলী। তিনি আরও বলেন, এই টাকার জন্য একটি স্ট্যাম্পে তার বাড়িঘর লিখে নিলে আজ বিকালে তিনি তার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা