সারাদেশ

 প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠিতে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

রোববার ( ২৫ এপ্রিল) প্রথম দিনে তিনশো পরিবহন শ্রমিকদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো: শাহ আলম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।

প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, হাফ লিটার তেল, ১ কেজি ডাল, আলু ৩ কেজি দেয়া হয়। জেলা প্রশাসন জানায় আগামীকালও তিনশো শ্রমিকের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা