সারাদেশ

সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার 

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক প্রশস্তকরণের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারসহ বেশ কয়েকটি বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (DDIRWSP)-এর আওতায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন বোয়ালমারী জিসি হতে মধুখালির বাগাট জিসি ভায়া গোহাইলবাড়ি জিসি পর্যন্ত ১২ কিমি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ করছে মেসার্স জাহিদ এণ্ড ব্রাদার্স এন্ড এমএই (জেভি) নামক ফরিদপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তেরো কোটি ঊনসত্তর লাখ টাকা ব্যয়ে জিওবি-র অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজ বাস্তবায়ন করছে। ২০২০ সালের ১৯ অক্টোবর কাজ শুরু হয়ে ২০২২ সালের ১৮ এপ্রিল ওই সড়কের প্রশস্তকরণের কাজ শেষ হওয়ার কথা।

স্থানীয়দের অভিযোগ, সড়কে যে ম্যাকাডার্ম ব্যবহৃত হচ্ছে তা নিম্নমানের হওয়ায় রোলিং করার সময় গুঁড়ো হয়ে যাচ্ছে এবং কাজে নিম্নমানের বালু, ইট, খোয়া ব্যবহৃত হচ্ছে। এছাড়া সড়কে কাজ চলায় ধূলাবালিতে চারিদিক একাকার হয়ে যায়। ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার বললেও সড়কে পানি দেয়া হচ্ছে না। এর ফলে পথচারী ও আশেপাশের বাসিন্দাদের শ্বাসতন্ত্রের জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সড়ক প্রশস্তকরণের জন্য সড়কের পাশের ব্যক্তিগত জায়গা থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের আব্দুল গফফার শেখ ও মো. সাহিদুর রহমানের ব্যক্তিগত জায়গা থেকে মাটি কেটে সড়ক প্রশস্তকরণে ব্যবহার করা হয়েছে। জমির মালিকদের অভিযোগ সমতল ভূমি থেকে মাটি কাটার ফলে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বাধা দিলেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা নিষেধ মানেনি।

এ ব্যাপারে মেসার্স জাহিদ এণ্ড ব্রাদার্স এন্ড এমএই (জেভি) নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক গৌতম কুমার সাহা বলেন, যাদের মাটি নেয়া হয়েছে তাদের অনুমতি নিয়েই নেয়া হয়েছে। এই প্রজেক্টে নিম্নমানের কোন নির্মাণ সামগ্রী ব্যবহারের সুযোগ নাই। সড়কে পানি না দেয়া প্রসঙ্গে বলেন, পানি না দিলে আমারই ক্ষতি।

বোয়ালমারী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামের মোবাইলেএকাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা