সারাদেশ

কাদের মির্জার ঘনিষ্ঠ সহচরসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর নাজিম উদ্দিন মিকনসহ (৪২) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) ভোরে প্রযুক্তির মাধ্যমে সাঁড়াশি অভিযান চালিয়ে কবিরহাট উপজেলার কবিরহাট বাজারের পাশে একটি গোপন আস্তানা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজিম উদ্দিন মিকন সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ফকির উদ্দিন কামালের ছেলে ও কাদের মির্জা সমর্থিত সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নুর উদ্দিন খাজা (৪০) সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছায়দল হক মেম্বারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। তিনি বলেন, মিকন পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামি। তিনি সোমবার বসুরহাট কলাবাগানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে গুলি করে ও পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে পুলিশে সাতটি মামলা রয়েছে।

জানা গেছে, স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুরের চেয়ারম্যান নুরনবী চৌধুরীর সঙ্গে মিকনের পূর্ব বিরোধ ছিল। এক সময় বাদলের অনুসারী হিসেবে কাজ করলেও সাম্প্রতিক মিকন কাদের মির্জার খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা