সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৬ষ্ঠ দিনে চলছে ঢিলেঢালা লকডাউন 

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ মোকাবিলায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৬ষ্ঠদিনে অনেকটা ঢিলেঢালা ভাবে কার্যকর হচ্ছে। শহরের চৌরাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি চলাচলে ট্রাফিক পুলিশ পথচারী ও চালকদের জিজ্ঞাসাবাদ করলেও অনেক দোকানপাট অর্ধ খোলা রেখে বিকল্প পন্থায় ব্যবসা পরিচালনা করছে।

সোমবার(১৯ এপ্রিল) শহরের চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বিভিন্ন গাড়িতে তল্লাশি ও রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করে।অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়ায় অনেক অটোচার্জ গাড়ির যাত্রী সিট রেখে দেয়। তবে অন্যান্য দিনের তুলনায় অটোরিকসা ও মোটর সাইকেলসহ বিভিন্ন গাড়ির সংখ্যা ছিল বেশি। অনেক পথচারীকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

এছাড়াও বেশিরভাগ মার্কেটের সামনে দোকানদার ও তাদের কর্মচারীদের ভীড় করতে দেখা গেছে। মেইনগেট অর্ধেক খুলে ভেতরে ব্যবসা চালান ব্যবসায়ীরা। কোথাও কোথাও অর্ধেক সাটার খুলে রেখে বাইরে একজন পাহারাদার বসিয়ে রেখে ব্যবসা চালিয়ে আসছে। উপজেলা ও গ্রাম পর্যায়ে লকডাউনের প্রভাব আরও কম।সেলুন থেকে শুরু করে অপ্রয়োজনীয় অনেক দোকানপাট খোলা রাখা হচ্ছে।

জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা লকডাউন কার্যকরে মনিটরিং ও জরিমানা করলেও অনেক ব্যবসায়ীরা সেসবের তোয়াক্কা করছেন না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা