সারাদেশ

বরিশালে প্রতীকী শোভাযাত্রায় নববর্ষ বরণ

বরিশাল প্রতিনিধি : ‘কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর’ এ স্লোগানে চারুকলার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বরিশালে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সাড়ে ৯টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সামাজিক দূরত্ব মেনে ও মুখে মাস্ক পড়ে চারুকলার শিল্পীরা প্রতীকী শোভাযাত্রা করেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা করোনা ভাইরাস প্রতিরোধ এবং বর্ষবরণের আলপনা অঙ্কিত বিশেষ ধরণের ফেসশিল্ড পরিহিত ছিলেন।

বর্ষবরণের আজকের সকল আয়োজন চারুকলা বরিশাল ফেসবুক পেইজ থেকে সরাসরি লাইভ করা হয় বলে জানান, সংগঠক রনি দাস।

বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও চারুকলা বরিশালের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ বলেন, গত দুই বছর যাবৎ বিস্তৃত পরিসরে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠান পালন করা সম্ভব হয়নি।

তবে এবার চারুকলা বরিশাল কার্যালয়ে অত্যন্ত সীমিত পরিসরে ৫ জন শিল্পি ও ১২ জন শিক্ষার্থী নিয়ে বর্ষবরণ অনুষ্ঠান করা হয়েছে। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাচ্ছি, বরিশালের মানুষ যেন সবাই ঘরে থেকে ভালো থাকে, সুস্থ থাকে।

সান নিউজ/আরএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা