সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে শিবপুরের দুলালপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জের কুট্টি মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামের একটি বেøড কারখানার নিজস্ব পরিবহন হিসেবে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানের চালকের সহকারী ছিলেন।

কাভার্ডভ্যানের ড্রাইভার মাসুম মিয়া জানান, সোমবার দুপুরে দুলালপুর বাজারে লবণবাহী একটি কাভার্ড ভ্যান এসে থামে। এ সময় ওই কাভার্ড ভ্যানটির ওপর গাছের একটি ডাল আটকে যাওয়ায় তা দুর করতে গাড়ির ছাদে উঠেন জাকির হোসেন। গাছের ডাল দুর করার সময় ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। এ সময় ওই কাভার্ড ভ্যানটির ছাদ থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়অর পরামর্শ দেন। কিন্তু নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় এক যুবককে আমাদের হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার চাচা আলী হোসেন। তিনি জানান, জাকির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এমন খবর আমাদের জানানো হয়েছে। তার লাশ নিয়ে একটি অ্যম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা