সারাদেশ

বকেয়া পরিশোধে খুশি জামালপুরে এআরএ জুটমিল শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীর এআরএ জুট মিলের পাট ব্যবসায়ী, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে।

জামালপুর শহরের তমাল তলায় গ্র্যান্ড সাফি হোটেলের কনফারেন্স রুমে রোববার দিনব্যাপী চেক ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান হয়।

এআরএ জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান শামসুল আরেফীন সাদী পাট ব্যবসায়ী, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের হাতে চেক ও নগদ অর্থ তুলে দেন।

এআরএ জুট মিলে ৩৮ জন পাট ব্যবসায়ীকে ১ কোটি ১৬ লাখ টাকার চেক, ১২৩ জন পাট শ্রমিককে ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে ১৩ লাখ ৯৭ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মির্জা গোলাম কিবরিয়া কবির, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, মাদরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম, আর্টিসান ডেভলপারের চেয়ারম্যান আনিসুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর আজিজুল হক প্রমুখ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা