সারাদেশ

ইছামতি নদীপাড়ের বৈধ বসতিদের আমরণ অনশন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনায় ইছামতি নদীর দুইপাড়ে বৈধ বসতি দাবিদারদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে অনশন কর্মসূচি পালন শুরু হয়েছে।

সোমবার (২৯ মার্চ) সকাল দশটা থেকে শহরের আব্দুর হামিদ সড়কের এ আর শপিং কমপ্লেক্স এর সামনে এই কর্মসূচি পালন শুরু করেন উচ্ছেদ তালিকায় থাকা বৈধ বসতি দাবিদাররা।

ইছামতি নদীপাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির ব্যানারে আয়োজিত অনশনে আন্দোলনকারীরা জানান, নদীর দুইপাড়ের শতবর্ষ ধরে বৈধভাবে সরকারের খাজনা দিয়ে বসবাসকৃত কয়েক হাজার মানুষ আজ উচ্ছেদের হুমকির মুখে। কোন প্রকারের নোটিশ বা আলোচনা ছাড়াই এই উচ্ছেদ কার্যক্রম চালানো হলে অপূরণীয় ক্ষতি হবে।

তাদের দাবি, চার পুরুষের বৈধ বসতিদের কাগজপত্র দেখে এই উচ্ছেদ কার্যক্রম করা হোক। আর যদি নদীর খনন করার জন্য জায়গা প্রয়োজন হয় তাহলে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এই দাবি না মানা পর্যন্ত কর্মসূচী চলবে বলে জানান আন্দোলনকারীরা।

উল্লেখ্য, পাবনা পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত শতবর্ষের ঐতিহ্যবাহী ইছামতি নদী দীর্ঘদিন পর খনন হতে যাচ্ছে। এজন্য চলতি বছরের প্রথম দিকে প্রাথমিক উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সীমানা নির্ধারণ ও আদালতে মামলা প্রক্রিয়াধীন থাকার কারণে বন্ধ রাখা হয় নদী খনন কাজ।

সম্প্রতি সরকারের নদী রক্ষা কার্যক্রমের অংশ হিসাবে আর পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাবনা পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও পাবনা পৌরসভার সমন্বয়ে এই নদী খনন কাজ আবারো শুরু হতে যাচ্ছে। আগামী ৩১ মার্চ নদীর দুইপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরুর কথা রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, আইন ও নিয়ম মেনে সঠিকভাবে ইছামতি নদীর দুইপাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর ইছামতি নদীর দুই পাড়ে প্রথম দফায় ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয় ৫ একর সরকারি সম্পত্তি।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা