সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় পিতা-পুত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রাকের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন।

রোববার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে দামুড়হুদার দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের বাসিন্দা আশানুর রহমান (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত হয়েছেন একই গ্রামের জামাত আলী ছেলে জীবন (২২) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দামুড়হুদা উপজেলার হাউলী এলাকা থেকে সিমেন্ট ভর্তি করে আলমসাধুযোগে দর্শনার দিকে যাচ্ছিল বাবা আশানুর ও ছেলে আজম।

চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপোরীদ দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আজম ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহত আশানুরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত জীবন আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, সিমেন্ট ভর্তি আলমসাধুটি সঠিক পথেই ছিল। হঠাৎ উল্টোদিক থেকে আসা ট্রাকটি ভুল পথ ব্যবহার করে আলমসাধুটিকে ধাক্কা দেয়।

এতে দুজনের মৃত্যু হয়। সেখানে থাকা একটি পুলিশ বক্সও ভেঙে ফেলেছে ট্রাকটি। ট্রাকটি আটক করা হলেও এর চালক এবং হেলপারকে আটক সম্ভব হয়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা