সারাদেশ

পোস্টার লাগানোকে কেন্দ্র করে ২৫ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার পাইকগাছায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা সমর্থক চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ প্রায় ২৫ জন কর্মী সমর্থককে কুপিয়ে আহত করেছে। ভাঙচুর করা হয়েছে বাড়ি, ঘর ও মটরসাইকেল। আহতদের পাইকগাছার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত চেয়ারম্যান প্রার্থীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকালে সোলাদানার বেতবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম এনামুল হকের পোস্টার লাগাতে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান গাজীর কর্মী-সমর্থকরা তাতে বাঁধা প্রদান করেন এবং পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। বিষয়টি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুলকে জানালে তিনি তার কয়েকজন কর্মী নিয়ে ঘটনাস্থলে গেলে নৌকা প্রতীকের প্রার্থীরা এ সময় অতর্কিতভাবে তাদেরকে ধাওয়া করলে সোলাদানার বেতবুনিয়া গ্রামের লাভলু গাজী ও তার বোন মনিরার বাড়িতে আশ্রয় নেয়।

এ সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান গাজী, রবি গাজী, আবু সাইদ কালাইয়ের নেতৃত্বে প্রায় তিন-চারশ’ লোক লাভলু ও মনিরার বাড়ি-ঘর ভাঙচুর করে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনামুল, কিশোর কুমার মন্ডল, মুজিবুর রহমানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। চেয়ারম্যান এনামুলের কর্মী-সমর্থকরা এগিয়ে আসলে তাদেরকেও ধাওয়া করে পিটিয়ে আহত করে। আহত চেয়ারম্যান এনামুল হক, শামীম ও কিশোরকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গুরুত্বর আহত চেয়ারম্যান প্রার্থীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় অবস্থা মারাত্মক আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের পাইকগাছা হাসপাতালে আনার সময় পথে পথে বাঁধা দেয়া হয়। পরবর্তীতে পুলিশ প্রহরায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয় বলে জানা যায়।

পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়েছে এবং এ ঘটনা স্থানীয় হাফিজুর রহমান, রফিক ও অহেদ আলীকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, এ বিষয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার করা হচ্ছে বলে জানান।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা