সারাদেশ

নাটোরে ১০টাকা কেজি দরের চাল পাচ্ছে হতদরিদ্ররা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬১৫ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ৩০ কেজি করে ১০টাকা কেজি দরের চাল বিতরণ সুষ্ঠুভাবে চলছে। গত বছর ইউএনও মো. তমাল হোসেনের নির্দেশে উপজেলার নাজিরপুর বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু।

সোমবার (২২ মার্চ) সকালে সরেজমিনে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দূরুত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে ওই চাল নিচ্ছেন উপকারভোগিরা। খাদ্য বিভাগের বাস্তবায়নে ফেয়ার প্রাইজের ডিলার সাইফুল ইসলাম মোল্লা এই চাল বিতরণ করছেন। প্রতিমাসে ১০টাকা কেজি দরের ১৮ হাজার ৪৫০ কেজি চাল ৩০ কেজি করে ৬১৫ হতদরিদ্রদের মাঝে বিতরণ করছেন তিনি।

এ বিষয়ে ডিলার সাইফুল মোল্লা বলেন, ওয়ার্ডভিত্তিক চাল বিতরণের ফলে সুবিধা পাচ্ছেন কার্ডধারী হতদরিদ্ররা। উপকার হচ্ছে গরীব মানুষদের। ২০০৮ সাল থেকে সুনামের সাথে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি। বছরের সাতমাস একই পদ্ধতিতে চাল বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।


সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা