সারাদেশ

তিন ভাইয়ের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে মাটিচাপায় তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) বিকেলে এ খবর নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ। এছাড়া এ মৃত্যুর ঘটনায় সুন্দরগঞ্জ থানায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ সান নিউজকে বলেন, জেলা প্রশাসনের নির্দেশে 'অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে, আসলে কি কারনে এবং কিভাবে তাদের মৃত্যু হয়েছিল'।

উল্লেখ্য শুক্রবার বিকেলে বাড়ির পাশে নতুন নির্মিত একটি রাস্তার ধারের গর্তে খেলছিল। এসময় গর্তের উপরে থাকা মাটির বড় একটি চাপা শিশুদের মাথার উপর পড়লে ঘটনা স্থলেই তিন ভাই রিফাত, হযরত আলী এবং আবিরের মৃত্যু হয়। তিন শিশুর মধ্যে রিফাত হোসেন (৩) নবাবগঞ্জ গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং হযরত(৭) ও আবির(৫) একই গ্রামের মাসুদ মিয়ার ছেলে। শফিকুল এবং মাসুদ সম্পর্কে শালা দুলাভাই। নিহত শিশুরা পরষ্পরের মামাতো-ফুফাতো ভাই।

সান নিউজ/এমএল/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা