সারাদেশ

সেপটিক ট্যাঙ্কে প্রাণ গেল পিতা-পুত্রের 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে প্রাণ হারিয়েছে হরিজন সম্প্রদায়ের পিতা-পুত্র।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে বেলকুচি পৌরসভার সুবর্ণসাড়া কাঠেরপুল এলাকায় মসজিদের সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে দিয়ে হৃদয় বাসফোর (৩৫) ও বিশাল বাসফর (১৭) নামের পিতা-পুত্র ঘটনাস্থলেেই মারা যায় এবং তাদের বাড়ি বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী।

স্থানীয়রা জানায়, ট্যাঙ্কটিতে গ্যাস হওয়ায় কেরোসিন দিতে হৃদয় বাসফোর নামে প্রথমে এর পর তার ছেলে বিশাল বাসফোর নেমে বাবাকে উপরে তোলার চেষ্টা করলে উভয়ই পরে যায়। স্থানীয়রা উপরে তোলার চেষ্টায় ব্যর্থ হলে থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে পিতা-পুত্রের মৃত উদ্ধার করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুঞ্জিল হক এই প্রতিবেদককে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পিতা-পুত্রকে মৃত উদ্ধার করি।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম জানান, সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে হরিজন সম্পাদায়ের পিতা-পুত্র এসেছিল। পরিস্কার করতে প্রথমে হৃদয় বাসফোর নামলে অজ্ঞান হয়। পরে ছেলে বিশাল বাসফোর বাবাকে উদ্ধার করতে নেমে পরে, এসময় উভয়ই ঘটনাস্থলে প্রাণ হারায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা