সারাদেশ

সিলেটে স্কুলছাত্রীকে খুন, বখাটে পলাতক

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বিয়ানীবাজারে নাজমিন আক্তার নামক এক কিশোরীকে খুন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

অভিযুক্ত নাজিম উদ্দিন পলাতক। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুুর গ্রামের আব্দুল খালিকের ছেলে। তবে বালিঙ্গায় তার নানার বাড়িতে থকতো সে।

জানা গেছে, শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের সামসুল হক চৌধুরীর মেয়ে নাজমিন আক্তারকে ঘরে রেখে তারা মা-বাবা নিজেদের নতুন বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। এই সুযোগে তাকে বাড়িতে একা পেয়ে নাজিম ঘরে ঢুকে নাজমিনের ঘাড়ে একাধিক কুপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাজমিন চৌধুরী দশম শ্রেণীতে পড়তেন। নাজিম প্রায়ই তাকে উত্যক্ত করতো বলেও জানা গেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নাজিমকে গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা