সারাদেশ

ভাবি কামড়ে দেবরের...

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনায় মো. সজিব হোসেন (২৪) নামে এক তরুণকে কামড়ে হাতের মাংস তুলে নিয়েছেন ভাবি।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভাবির কামড়ের শিকার সজিব হোসেন ওই গ্রামের হাসেম চৌকিদারের ছেলে। আহত দেবরকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা।

আহত সজিব জানান, ঘটনার দিন সকালে তার মা লালবিবি, চাচি আনোরার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলেন। সেখানে তিনিও উপস্থিত ছিলেন। পরে তার সেজো ভাই আলমগীর চৌকিদারের স্ত্রী নারগিস আক্তার বাজার থেকে ফিরে তাদের একসঙ্গে দেখে মনে করেন তারা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।

এ ঘটনার জের ধরে ভাবি নারগিস আক্তারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ভাবি তার বাম হাতে তিনটি কামড় দিয়ে মাংস তুলে নেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন বলে জানান সজিব হোসেন।

দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা