সারাদেশ

চট্টগ্রামে এক সন্তানের জননীকে ধর্ষণ, কলেজছাত্র গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে এক সন্তানের জননীকে ধর্ষণের (২৫) অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আব্দুল করিম (২৭)। তিনি খাগড়াছড়ির মাটিরাঙার বাসিন্দা। পাহাড়তলী এলাকায় তিনি প্রাইভেট ব্যাচ পড়াতেন।

১০ মার্চ বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মধ্যম সরাইপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় মামলা দায়ের করে আবদুল করিমকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পোশাককর্মী ওই তরুণীর সঙ্গে আব্দুল করিমের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। তরুণীর এর আগেও একটি বিয়ে হয়। সেই সংসারে তার ৭ বছরের একটি মেয়েও রয়েছে। তবে সেখানে তার সংসার টেকেনি। ডিভোর্স হয়ে যায়।

তিনি আরও জানান, বুধবার দিনগত রাতে ওই তরুণী তার প্রেমিক করিমের সঙ্গে দেখা করতে সরাইপাড়া যান। সেখানে একটি ভবনে প্রাইভেট পড়াতেন প্রেমিক। ভিকটিম তরুণী সেখানে গেলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক।

এসময় স্থানীয় লোকজন ঘটনা আঁচ করতে পেরে তাদের আটকে রাখে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা