সারাদেশ

মুন্সীগঞ্জে ৩ কোটি কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০ টি কারেন্ট জাল তৈরির কারখানা থেকে ৩ কোটি ৩৪ লাখ ১ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (৮ মার্চ) দিবাগত রাত ৩ টা থেকে মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ৩টা পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুরের ফিরিঙ্গীবাজার, পঞ্চসার, গুসাইবাগ, দূর্গাবাড়ি ও বাস্তহারা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে বাংলাদেশ কোস্টগার্ডের পাগলা স্টেশন।

এসময় জাল তৈরির কাজে জড়িত থাকায় ১৯ জনকে আটক করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ১০০ কোটি ২০ লক্ষ ৪৫ হাজার টাকা বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে কোস্টগার্ডের ঢাকা জোনের জোনাল কমান্ডার এম রেজাউল হাসান।

অভিযান শেষে বিকাল ৩ টায় দিকে সদর উপজেলার মিরেশ্বরাই এলাকায় প্রেস ব্রিফিংয়ে কমান্ডার এম রেজাউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০টি কারখানা থেকে এসব জাল জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও মৎস্য অফিসের সাথে সমন্বয় করে এ জাল তৈরি স্থায়ীভাবে বন্ধ করা যায় কি না সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে যারা ফ্যাক্টরিতে কারেন্টজাল উৎপাদন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ। পরে আটক ১৯ জনসহ জব্দকৃত জালগুলো মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা