সারাদেশ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

দেয়াল টপকে পালায় রুবেল, গ্রেপ্তার নরসিংদীতে

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা দেয়াল টপকে পালিয়ে যায় হাজতি ফরহাদ হোসেন রুবেল। কারা অভ্যন্তরের সিসিটিভ ফুটেজ দেখে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন কারা অধিদপ্তরের তদন্ত কমিটি। তবে পালিয়ে শেষ রক্ষা হলো না তার। পুলিশের অভিযানে নরংসিংদী থেকে গ্রেপ্তার হয় সে।

৯ মার্চ মঙ্গলবার সকালে এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন। তিনি জানান, ফরহাদ হোসেন রুবেলকে নরসিংদী জেলার রায়পুর থানার বাল্লাকান্দি চর এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। সে নরসিংদীর রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভান্ডারির ছেলে।

ওসি নেজাম উদ্দিন জানান, রুবেল কারাগারের উচু নিরাপত্তা দেয়াল টপকে পালানোর বিষয়ে নিশ্চিত হওয়ার পর, ধারণা করা হয় সে নিজ জেলা নরসিংদীতে অবস্থান নিতে পারে। সে হিসেবে নরসিংদী জেলা ও রায়পুরা থানার পুলিশ মাঠে কাজ শুরু করে। এক পর্যায়ে নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। শেষে রায়পুরা থানার বাল্লাকান্দি চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৬ মার্চ শনিবার সকাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা হত্যা মামলার হাজতি ফরহাদ হোসেন রুবেল উধাও হয়ে যান। এ ঘটনায় শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরির (জিডি) পর রাতে মামলা করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।

এ ঘটনায় কারা অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করে। কমিটিতে কারা উপ-মহাপরিদর্শক মো. ছগীর মিয়াকে প্রধান করা হয়। তার সাথে রাখা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন এবং বান্দরবান জেলা কারাগারের ডেপুটি জেলার ফোরকান ওয়াহিদকে।

৮মার্চ সোমবার বিকেল থেকে তদন্ত কাজ শুরু করেন এই কমিটি। প্রথমে কারাগারের নিরাপত্তার বিষয়ে খোঁজ নেন কমিটির সদস্যরা। পরে কারাগারের যেসব সিসি ক্যামেরা রয়েছে, তার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে তদন্ত কমিটি। এক পর্যায়ে রাতে কারা কর্তৃপক্ষ নিশ্চিত হন, রুবেল ফাঁসির মঞ্চ ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিরাপত্তা দেয়াল টপকে পালিয়েছেন।

তদন্ত কমিটির প্রধান ছগীর মিয়া জানান, অন্যান্য বন্দির সাথে রুবেলকে রাখা হয়েছিল কর্ণফুলী ভবনের ছয়তলায় ১৫ নম্বর “পানিশমেন্ট” ওয়ার্ডে। যেসব বন্দি অপরাধ করে তাদের ওই ওয়ার্ডে ২৪ ঘণ্টা সেখানে বন্দি রাখা হয়।

কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, কর্ণফুলী ভবনের নিচতলা দিয়ে বের হয় রুবেল। ৫টা ১৫ মিনিটে আরেকটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, বন্দি রুবেলকে ফাঁসির মঞ্চের পাশের ভবন থেকে সীমানা দেয়ালের বাইরে লাফ দিতে। ফলে এটা প্রাথমিকভাবে আমরা নিশ্চিত যে, রুবেল কারাগার থেকে পালিয়েছে।

কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, ৫ মার্চ শুক্রবার চট্টগ্রাম কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলসহ অন্য আসামিদের রুমে তালাবদ্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু শনিবার ভোর ৬টায় যখন আবার কক্ষের তালা খোলা হয় তখন হাজতিদের রোলকল করা হয়। তখনই সন্ধান মিলছিল না হাজতি রুবেলের।

কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যেও তালাবদ্ধ একটা ভবন থেকে একজন হাজতির হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয় কারা অভ্যন্তরে। কারা অভ্যন্তরে ওই হাজতি লুকিয়ে থাকতে পারে ধারণা করে সেখানে ব্যাপক তল্লাশিও চালানো হয়। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত দাঙ্গা পুলিশও কারাগারে প্রবেশ করানো হয়।

এ ঘটনায় শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম ও ডেপুটি জেলার আবু সাদাতকে প্রত্যাহার এবং দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে কারা অধিদপপ্তর। পাশাপাশি একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।

এর আগে কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় ডেপুটি জেলার উল্লেখ করেন, শনিবার (৬ মার্চ) ভোর ৬টা থেকে তালামুক্ত করার পর ফরহাদ হোসেন ওরফে রুবেল নামে এক হাজতিকে পাওয়া যাচ্ছে না। যার হাজতি নম্বর ২৫৪৭/২১। সে গত ৯ ফেব্রুয়ারি সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানায়।

প্রসঙ্গত, সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে বুকে ছুরিকাঘাত করেন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম হাসপাতালে মারা যান। এ ঘটনায় কালামের মা মর্জিনা বেগম সদরঘাট থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে রুবেল কারাগারে যান।

সান নিউজ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা