সারাদেশ

সাভারে অজ্ঞাত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,সাভার (ঢাকা) : সাভারে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (৯ মার্চ) সকালে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম ও আমিন বাজার নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ আলমগীর শেখ দুই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ।

এর আগে সোমবার সন্ধ্যায় ভাকুর্তা ঢাকা উদ্যানের বিপরীত পাশে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও রাতে সিএন্ডবি এলাকায় থেকে রনি নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ ।

তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট থানা পুলিশ ।

এবিষয়ে আমিন বাজার নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আলমগীর শেখ জানান ,সন্ধ্যায় ভাকুর্তার ঢাকা উদ্যানের বিপরীত পাশে বুড়িগঙ্গা নদীতে এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা । এরপর নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ।

অন্যদিকে, সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম জানান, রাতে সাভারের সিএন্ডবি এলাকায় বিপিআরটিসি স্কুলের বিপরীত পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পায় পথচারীরা । পরে থানায় খবর দিলে হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ।

সান নিউজ/লোটন/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা