সারাদেশ

পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখে ফেলায় প্রাণ দিতে হলো যুবকের

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজু মিয়া (১৮) নামে এক যুবক খুন হয়েছে। পরকীয়া প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখায় শুভ (২৫) রাজুকে হত্যা করেছে বলে রাজুর পরিবারের লোকজন অভিযোগ করেছে।

রোববার (৭ মার্চ) রাতে পৌর এলাকার দেবগ্রামের টানা ব্রিজের পাশে এ হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কথিত প্রেমিকা ও অভিযুক্ত শুভ'র বাবা-মাকে আটক করে থানায় নিয়ে গেছে।

সোমবার (৮ মার্চ ) সকাল সাড়ে ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাহিদ হাসান ঘটনাস্থলে যান।

নিহত রাজু দেবগ্রামের দুলাল মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলগঞ্জ উপজেলায়। অভিযুক্ত শুভ'র বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তারা দেবগ্রামের শেখ রেজাউল করিমের বাসায় ভাড়া থাকতো।

রাজুর বাবা আলমগীর মিয়া জানান, প্রায় ২০ বছর ধরে তিনি আখাউড়ায় থাকেন। বিয়ে করেন উপজেলার নয়াদির গ্রামে। বড় ছেলে রাজু ডিস লাইনের কর্মচারী হিসেবে কাজ করতো। রোববার রাত নয়টার পর দেবগ্রাম টানা ব্রিজের সামনে থেকে তাকে ডেকে একটু ভেতরে নির্জন জায়গায় নিয়ে ছুরিকাঘাত করে শুভ।

ঘটনার খবর পেয়ে রাজুকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে আশুগঞ্জ এলাকায় সে মারা যায়।

রাজুর মা আনোয়ারা বেগম অভিযোগ করেন, তিন-চার মাস আগে বিবাহিত মাঈনুদ্দিন মিয়ার ছেলে শুভকে এক মেয়ের সঙ্গে দেখে ফেলে রাজু। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে রাজুকে হত্যা করেছে শুভ।

তিনি জানান, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে থানায় অভিযোগ করবেন তারা।

আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী জানান, ওই মেয়েটির সঙ্গে রাজুও যোগাযোগ রাখতো বলে শুভ'র সঙ্গে বিরোধ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা