সারাদেশ

এনআইডি জালিয়াতি : উপ-সচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে শত কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ চেষ্টার অভিযোগে এক উপ-সচিবসহ ৫ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

রোববার (৭ মার্চ) বিষয়টি জানাজানি হলে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উল্লেখ্য, গত ৪ মার্চ কুষ্টিয়া মডেল থানা ও কুমারখালী থানায় এই মামলা দায়ের করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।

আসামিরা হলেন : বর্তমানে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব নওয়াবুল ইসলাম, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, মাগুরা সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসার ছামিউল আলম ও একই অফিসের অফিস সহকারী জিএম সাদিক।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার পৌর শহরের ১১০ এনএস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদ ও তার পরিবারের আরও ৫ সদস্যের নাম ও ব্যাক্তিগত তথ্য ব্যবহার করে ৬ ব্যক্তি জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয় পত্র তৈরি করে শত কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করেন।

গণমাধ্যমে গত বছর এ সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে। পরে ঘটনা তদন্ত শুরু করে নির্বাচন কমিশন। তদন্ত শেষে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের তৎকালীন ৫ কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় নির্বাচন কমিশন সেই ৫ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়। গত ৪ঠা মার্চ কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

বর্তমানে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত উপ-সচিব নওয়াবুল ইসলাম, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, মাগুরা সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী জিএম সাদিকের বিরুদ্ধে একটি মামলা করেন।

একই ঘটনায় বাদী কুমারখালী থানায় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসার ছামিউল আলমের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ভোটার তালিকা আইন ২০০৯ ধারা ২০, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ১৭ ও ১৮, ‘দি পেনাল কোড’ ১৮৬০ এর ৪২০, ৪৬৮ ও ১০৯ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৪, ৩৩ ও ধারায় অভিযোগ আনা হয়েছে।

কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান, তিনি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রথমে আদালতে মামলা করেন। পরে আদালত তাকে থানায় মামলা করার নির্দেশ দেন। সেই অনুযায়ী তিনি মামলা দুটি দায়ের করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা