সারাদেশ

মেহেরপুরে ভয়াবহ অগ্নীকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুর জেলার গাংনী পৌর শহর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকানে ভষ্মিভুত হয়েছে। এতে অন্তত; অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা। কি কারণে এ অগ্নীকাণ্ডের সুত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, অনুসন্ধান করছেন ফায়ার সার্ভিস।

রোববার (৭ মার্চ)প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টায় সোহাগ বস্ত্রালয় নামের একটি লেপ তোশকের গুদামে আগুনের সুত্রপাত ঘটে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আকমল স্টোর, মনিরুল বস্ত্রালয় জিয়া বেডিং ও ঢাকা বেডিংসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে।

সংবাদ পেয়ে গাংনী ও মেহেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের পাশাপশি গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মোহনের নেতৃত্বে আগুন নেভাতে কাজ করেন।

আগুনে ক্ষতিগ্রস্ত আকমল স্টোরের মালিক আকমল হোসেন জানান, ৫টি দোকান মিলে অর্ধকোটি টাকার মালামাল পড়ে ভুষ্মিভুত হয়েছে। এতে কয়েকজন দোকান মালিক একেবারে পথে বসে গেছে। মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক,পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন । এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সহযোগীতার আশ্বাস দেন।

জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরিফুল হাসান ভুইয়া বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তার ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের বিষয়ে তেমন কোন উৎস খুজে পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/আকতারুজ্জামান/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা