সারাদেশ

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, মোংলা : বাগেরহাটের রামপালে চাকরির প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মোংলার আন্ধারিয়া থেকে ধর্ষক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আন্ধারিয়া গ্রামের বাসিন্দা তরিকুল শেখের পুত্র জুয়েল শেখ (২০)। এরপর ওই তরুণীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে আসতে বলেন। গত ৩ মার্চ বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জুয়েল শেখের বাড়িতে যায় তরুণী। এরপর রাতে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল শেখ। পরে ৪ মার্চ সকালে এক পরিচিত ব্যক্তির সহযোগিতায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন ধর্ষণের শিকার ওই তরুণী। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তরুণী মোবাইল ফোনে বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপার একেএম শহিদুল হককে জানান। তাৎক্ষণিকভাবে হাসপাতালে তার জন্য খাবার ও কাপড় পাঠান এবং সকল সহায়তার আশ্বাস দেয় জেলা পুলিশ। ওই তরুণীর দেয়া তথ্য মতে পুলিশ সুপারের নির্দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ৩ ঘণ্টার মধ্যে ধর্ষক জুয়েল শেখ মোংলা থেকে আটক করতে সক্ষম হয় মোংলা থানা পুলিশ।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ধর্ষক জুয়েল শেখ মোংলা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ইকবাল বাহার।

সান নিউজ/এএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা